July 30, 2026, 7:38 pm
শিরোনাম:
গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ

Reporter Name

“দ্রুত মেরামতে যানবাহন চলাচল স্বাভাবিক”

তানভীর হাসান সৈকত:

টানা কয়েকদিনের অস্বাভাবিক ভারী বর্ষণে টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। নির্মাণাধীন সড়কের একাধিক অংশে শোল্ডার ধসে যাওয়া, গর্ত সৃষ্টি এবং মাটি সরে যাওয়ায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে জরুরি মেরামতের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে গোপালগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

জানা গেছে, যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মহাসড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ ঠিকাদারের নির্ধারিত কাজ শেষ হয়েছে। তবে অতিবৃষ্টির কারণে সড়কের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে।

আঞ্চলিক মহাসড়কটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে গোপালগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) অনুজ কুমার আমাদের প্রতিবেদককে বলেন, “সাম্প্রতিক টানা ভারী বর্ষণের কারণে আঞ্চলিক মহাসড়কটির কয়েকটি স্থানে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ‘জাতীয় গৃহে বিদ্যুৎ’ কর্মসূচির আওতায় বিদ্যুতের খুঁটি স্থাপনের সময় প্রয়োজনীয় সমন্বয় না থাকায় অনেক খুঁটি সড়কের শোল্ডারের খুব কাছাকাছি বসানো হয়েছে। ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় কয়েকটি স্থানে খুঁটি হেলে পড়েছে, কোথাও আবার উপড়ে গেছে। এর ফলে সড়কের শোল্ডারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনসাধারণের ভোগান্তি কমাতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়া বিদ্যুতের খুঁটি স্থাপনের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে লিখিতভাবে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। সড়কটি নিরাপদ ও চলাচল উপযোগী রাখতে সওজ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ কাজে আমরা সবার সহযোগিতা কামনা করছি।”

সরেজমিনে দেখা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিপাত কমে আসার পর ক্ষতিগ্রস্ত অংশগুলোতে দ্রুত মাটি ভরাট ও সংস্কারকাজ চলছে। সওজের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা একযোগে কাজ করায় বর্তমানে সড়কটিতে যানবাহন নির্বিঘ্নে নিরাপদে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা জানান, দ্রুত সময়ে সওজের নেওয়া উদ্যোগে সাধারণ মানুষের ভোগান্তি শতভাগই কমেছে।।