June 12, 2026, 1:48 am
শিরোনাম:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ উলপুর বাজারে প্রশাসনের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব নতুন নেতৃত্বকে অভিনন্দন, গোপালগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানের নির্দেশে বিধবার বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ট্যাগ লাগিয়ে লাভ নাই আমি বরাবরই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে বেড়ে ওঠা মানুষ- চেয়ারম্যান কামরুল হাসান বাবুল গোপালগঞ্জে আওয়ামী লীগের ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য” মুকসুদপুরের কাশালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লা বহিষ্কার’ স্বস্তির নিশ্বাস ফেলছেন এলাকাবাসী কাশালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লা বহিষ্কার

মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর দারুস সালাম আনন্দনগর টালী কোং কনভেনশন সেন্টারে শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন কেন্দ্রীয় সংগঠনের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মো. ইউসুফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বরকত উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন খান ও অ্যাডভোকেট মাইনুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন কেন্দ্রীয় কমিটি ও সদস্য, ঢাকা প্রেসক্লাব।

সভায় দেশের বিভিন্ন বিভাগ থেকে প্রধান আহ্বায়করা অংশ নেন। এদের মধ্যে ছিলেন—ঢাকা বিভাগীয় আহ্বায়ক মো. আলমগীর হোসেন, চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মো. ইউসুফ, রংপুর বিভাগীয় আহ্বায়ক মো. বিপ্লব হোসেন, রাজশাহী বিভাগীয় আহ্বায়ক মো. আলী শেখ, খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. জলিল শেখ, ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক মো. শফিক হোসেন, বরিশাল বিভাগীয় আহ্বায়ক মো. জুয়েল শিকদার এবং সিলেট বিভাগীয় আহ্বায়ক মো. খায়রুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের পরিবহন খাতকে আরও সুসংগঠিত করতে এবং চালকদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। তারা সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান—চালকদের কল্যাণ, নিরাপত্তা ও প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য।

অনুষ্ঠান শেষে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং উপস্থিত সদস্যরা ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।