July 31, 2026, 9:19 pm
শিরোনাম:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে

চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু

Reporter Name

মধুমতির ওপারে চরের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝেও বিভিন্ন প্রজাতির গাছ পৌঁছে দেয়া হয়।

তানভীর হাসান সৈকত,গোপালগঞ্জঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের ২০নং গোবরা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম সহ সংশ্লিষ্টদের উদ্যোগে শনিবার (১৩ জুন ২০২৬) সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রাম/মহল্লার এবং মধুমতি নদীর ঐপারে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে, গ্রামীণ সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের রাস্তা, মাঠ,ঘাট এবং নদীর ওপারে ও তীরবর্তী এলাকায় পর্যায়ক্রমে আরও ব্যাপকভাবে গাছের চারা রোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া অন্যান্যরা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে আমার পরিষদ এবং এখানকার স্বেচ্ছাসেবীরা সকলে মিলে মাঠপর্যায়ে কাজ করছি। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইউনিয়নের প্রতিটি এলাকায় সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।”

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের সড়কগুলো সবুজে ঘেরা হবে এবং পরিবেশের উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও ইতিবাচক অবদান রাখবে।