July 30, 2026, 7:47 pm
শিরোনাম:
গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু

মুকসুদপুরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও সাংসদ সেলিমুজ্জামান সেলিম

Reporter Name

ধর্ম যার যার, সম্প্রীতি সবার — শান্তির বার্তায় এক হলো দক্ষিণ জলিরপাড়

বিশেষ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় আজ যেন সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এলাকায় উত্তেজনা তৈরির অপচেষ্টা চালানো হলেও, সেই অপশক্তিকে শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের শক্তিতে প্রতিহত করেছেন মুকসুদপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

গোপালগঞ্জ-১ আসনের জননন্দিত নেতা সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় দক্ষিণ জলিরপাড় এলাকার গরুর মাংস বিক্রয় স্থান পরিদর্শন করেন উপজেলা বিএনপি’র নেতারা। এ সময় তারা এলাকার হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানান।

পরিদর্শনকালে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে নেতৃবৃন্দকে জানান—
আমরা বহু বছর ধরে এখানে একসাথে বসবাস করছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মুসলমানরা তাদের ধর্ম অনুযায়ী জীবনযাপন করে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে। আমরা একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। এখানে সবাই ভাই ভাই, সবাই আপন।

এমন বক্তব্য যেন দক্ষিণ জলিরপাড়ের মাটিতে লালিত সেই চিরন্তন বাংলার সংস্কৃতিরই প্রতিচ্ছবি—যেখানে ধর্ম নয়, মানুষই মানুষের সবচেয়ে বড় পরিচয়।

মুকসুদপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেন,
কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের হীনস্বার্থ হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু মুকসুদপুরের মানুষ সবসময় শান্তিপ্রিয়। এই অঞ্চলে হিন্দু-মুসলিম-খ্রিস্টান যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে।

নেতৃবৃন্দ আরও বলেন,
সহিংসতা কখনো কোনো সমস্যার সমাধান নয়। এটি শুধু ধ্বংস, কান্না ও নিরীহ মানুষের ক্ষতি ডেকে আনে। তাই সকলকে ধৈর্য ধরতে হবে, গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

তারা এলাকাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু আহ্বান জানান, কোনো গুজব বা উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়া,
যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার না করা,
আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা,
সমাজের মুরুব্বি, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সম্প্রীতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা,
সব পরিস্থিতিতে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা

স্থানীয়রা জানান, জননেতা সেলিমুজ্জামান সেলিমের মানবিক নেতৃত্ব এবং উপজেলা বিএনপি’র শান্তি ও সম্প্রীতি রক্ষায় আন্তরিক ভূমিকা সত্যিই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও দৃঢ় হয়েছে।

দক্ষিণ জলিরপাড় আজ যেন নতুন করে প্রমাণ করলো—
ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানবতা ও ভালোবাসার বন্ধন কখনো আলাদা হয় না।

এ সময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম খান, সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ-সভাপতি চিন্তা হরণ মন্ডল, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।