July 30, 2026, 7:38 pm
শিরোনাম:
গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের

Reporter Name

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিয়া (নাসির)।

নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিয়া (নাসির) সংবাদ সম্মেলনের মাধ্যমে সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর এবং ভবিষ্যতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার ঘোষণা দিয়েছেন।

১৮ জুলাই শনিবার বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর দক্ষিণাঞ্চলীয় প্রধান কার্যালয়, বৈদ্যবাড়ি মোড়, জলিরপাড়, মুকসুদপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সালে অল্প সময়ের জন্য কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে ওই পদ থেকে সরে যাওয়ার পর তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কার্যক্রমে অংশ নেননি। তিনি দাবি করেন, ২০২১ সালের পর থেকে আওয়ামী লীগের কোনো সভা, সমাবেশ, মিছিল, কর্মসূচি কিংবা দলীয় সিদ্ধান্ত গ্রহণে তার কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে দলটির সঙ্গে তার কোনো সাংগঠনিক, রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্কও নেই।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। একাধিক জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পক্ষে আর সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্ভব নয়। এ কারণে তিনি ঘোষণা দেন, আজ থেকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন কিংবা তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে তার কোনো ধরনের সদস্যপদ, যোগাযোগ, সমর্থন, নেতৃত্ব বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও তিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না বলেও জানান।

তিনি বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, স্বেচ্ছায় এবং সুস্থ বিবেকবোধ থেকে নেওয়া হয়েছে। এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের চাপ, ভয়ভীতি কিংবা প্ররোচনা নেই। ব্যক্তিগত বাস্তবতা, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং শান্তিপূর্ণ জীবনযাপনের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।                                                        একই সঙ্গে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন এবং একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত আইন মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনের শেষে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি তার বক্তব্য যথাযথভাবে প্রচারের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে তার রাজনৈতিক পরিচয় নিয়ে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। পাশাপাশি তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, এ প্রতিবেদনে প্রকাশিত তথ্য ও দাবিগুলো সংবাদ সম্মেলনে মো. আসাদুজ্জামান মিয়া (নাসির) প্রদত্ত লিখিত বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।