July 31, 2026, 9:20 pm
শিরোনাম:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

Reporter Name

ছবি:বৃক্ষ বিতরণ মুহূর্তে”

তানভীর হাসান সৈকত,গোপালগঞ্জঃ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, অ্যাডভোকেট দিপু, গোলাম মোস্তফা, দুলাল, ইঞ্জিনিয়ার হিমেল, আরমান খান জয়সহ সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও মাদ্রাসায় মোট ৮০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশবান্ধব সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।