July 31, 2026, 9:19 pm
শিরোনাম:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে

কাশিয়ানীতে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রতীকী ফুটবল ম্যাচ 

Reporter Name

 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতীকী ফুটবল ম্যাচ আগামী ৩১ মে রবিবার অনুষ্ঠিত হবে।

উপজেলার পারুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ প্রতীকী ফুটবল ম্যাচে উভয় দলে অংশ নেবেন দেশের খ্যাতনামা ফুটবলারসহ বেশ কয়েকজন বিদেশি খেলোয়ার।

খেলায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া গোপালগঞ্জের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন।

খেলার আয়োজক ও রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান জানান, আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এমন আয়োজনের খবরে এলাকার ফুটবল প্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।