August 1, 2026, 12:42 am
শিরোনাম:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে

গোপালগঞ্জের চলমান প্রকল্প অব্যাহত থাকবে- সাংসদ ‘বাবর

Reporter Name

ছবি: পাঁচুড়িয়া ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে”

তানভীর হাসান সৈকত,গোপালগঞ্জ:

গোপালগঞ্জের  চলমান কোন প্রকল্প বন্ধ হবে না “সাংসদ বাবর

গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে. এম বাবর বলেছেন, গোপালগঞ্জের কোন চলমান প্রকল্পের কাজ বন্ধ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমরা তিন এমপি কথা বলেছি। প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী ও সচিবকে বলে দিয়েছেন গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজ করতে বিশেষ বরাদ্দ দেয়ার জন্য। সাড়ে তিন’শ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে গোপালগঞ্জে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নতুন নতুন প্রকল্প গ্রহন করবো।

বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শহরের পাঁচড়িয়া খালের উপর পাঁচুড়িয়া ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডাঃ কে. এম বাবর আরো বলেন, আমরা নির্বাচিত হওয়ায় মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি। তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি। আশা করি, একটি সুন্দর বাসযোগ্য গোপালগঞ্জ উপহার দিতে পারবো।

এসময় গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার মন্ডল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলা সহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৫.৭৪ মিটার দৈঘ্যের আর ১৩.২৫ মিটার প্রস্থের ব্রীজটি নির্মাণে ব্যয় হবে ৭ কোটি ৪০ লক্ষ টাকা। ব্রীজটির নির্মাণ কাজ শেষ হলে গোপালগঞ্জ জেলা শহরসহ আশপাশের মানুষ উপকৃত হবেন।

প্রসঙ্গত, গত সরকারের সময় রাস্তা প্রশস্তকরণ কাজের উন্নয়নের কারনে এখানকার রাস্তাটি ভেঙ্গে ফেলা হয়। পরে বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ব্রীজটির নির্মাণ কাজ বন্ধ ছিল।