August 2, 2026, 2:26 am
শিরোনাম:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে

জীবনমান উন্নয়নের লক্ষ্যে বকনা বাছুর পেলেন গোপালগঞ্জের জেলেরা

Reporter Name

সাংসদ কেএম বাবরের হাত থেকে বকনা বাছুর পেয়ে উৎফুল্ল জেলেরা

তানভীর হাসান সৈকত, গোপালগঞ্জঃ

জেলেদের বিকল্প আয়ের লক্ষ্যে গোপালগঞ্জে বকনা বাছুর বিতরন গোপালগঞ্জে দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)” এর আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষে বুধবার (২০ মে) গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলার ৬০ জন দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃত জেলেদের মাঝে এই ধরনের টেকসই সহায়তা বিতরণ করা হলে তারা সরাসরি অর্থনৈতিকভাবে উপকৃত হবেন এবং দ্রুত স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। একই সাথে তিনি জনকল্যাণমূলক কাজের প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, তাঁর প্রতিষ্ঠিত হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসাসেবার জন্য কোনো ধরনের ফি বা অর্থ গ্রহণ করা হয় না।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি প্রধান অতিথির বক্তব্যকে দিকনির্দেশনামূলক ও সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন, সরকারের এ ধরনের ইতিবাচক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক মোঃ খলিলুজ্জামান বলেন, মেহনতি মৎস্যজীবী মানুষের জীবনমান উন্নয়নে এই প্রকল্প একটি আশীর্বাদস্বরূপ।

এছাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সহায়তার যথাযথ ব্যবহারের মাধ্যমে দরিদ্র মৎস্যজীবীরা মাছ ধরার পাশাপাশি বিকল্প আয়ের একটি স্থায়ী সুযোগ পাবেন, যা তাঁদের পরিবারকে স্বস্তি দেবে।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত উপকারভোগী ৬০ জন মৎস্যজীবীর হাতে বকনা বাছুর তুলে দেন এবং এর মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।