August 1, 2026, 12:44 am
শিরোনাম:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর সংবাদ সংগ্রহে, সাংবাদিকদের ওপর হামলা” প্রতিবাদে মেডিকেলের সংবাদ বর্জনের ঘোষণা

Reporter Name

তানভীর হাসান সৈকত, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক নেতাদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে হাসপাতালটির সব ধরনের ইতিবাচক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিসংক্রান্ত সংবাদ যথারীতি প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, গত ১৫ মে রাতে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য সেখানে যান নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সামিউল আলিম এবং ডিবিসি নিউজের ক্যামেরাপারসন তমাল খান।

এ সময় হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থী তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। দুই সংবাদকর্মীকে আটকে রেখে মারধর করা হয় এবং তাঁদের ব্যবহৃত পেশাগত ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়।

ঘটনার পর সাংবাদিক নেতারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। কিন্তু সন্তোষজনক কোনো পদক্ষেপ না নেওয়ায় সাংবাদিকরা ১৯ মে অনুষ্ঠিত এক সভায় সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন।

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক জাবেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান সৈকত, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, চ্যানেল আইয়ের সাংবাদিক আসাদুজ্জামান বাবুল, রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবির মুক্ত, দৈনিক আজকের গোপালগঞ্জের সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক মোস্তফা জামান, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিকদের ওপর এ হামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।