August 1, 2026, 12:38 am
শিরোনাম:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে

গোপালগঞ্জের ট্রাকের চাপায় যুবক নিহত, আহত-১

Reporter Name

প্রতীকি ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি: 

গোপালগঞ্জের ট্রাকের চাপায় মৃদুল শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর রিক্সা চালক সামিউল মোল্লা। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, সদর উপজেলার উলপুর থেকে একটি রিক্সায় করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন মৃদুল।

এসময় রিক্সাটি ভেড়ারবাজার এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিক্সা যাত্রী মৃদুল শেখ নিহত ও রিক্সা চালক সামিউল মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত রিক্সা চালক সামিউল মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মৃদুল শেখ গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।