May 14, 2026, 8:05 am
শিরোনাম:
মুকসুদপুরে মানবতার আলো ছড়াচ্ছে সম্প্রীতি এইড ফাউন্ডেশন কাশিয়ানীর হাতিয়াড়ায় নারীর উপর বর্বরোচিত হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ কাশিয়ানীতে পৈত্রিক জমির উপরে জোরপূর্বক পথ তৈরির অভিযোগে উত্তেজনা কাশিয়ানীতে রহমান মুন্সী গংয়ের ভূমি দখলের অভিযোগ মনির হোসেন মুন্সী গংয়ের বিরুদ্ধে দেশের সকল উপজেলা ও জেলা প্রতিনিধিদের কারণ ছাড়াই” এক নোটিশে চাকরিচ্যুত করলো এশিয়ান টেলিভিশন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোটেল নির্মাণ” খাল-সড়ক দখল-অদৃশ্য কারণে নিরব প্রশাসন কাউন্সিলর পদে জনতার প্রার্থী জনি সিকদারের প্রচারণা গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কাণ্ড বিএনপির টিকিট পেলেন গোপালগঞ্জের প্রভাবশালী আওয়ামীলীগ নেত্রী সুবর্না ঠাকুর

কাশিয়ানীর হাতিয়াড়ায় নারীর উপর বর্বরোচিত হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

Reporter Name

ছবি সংগৃহীত”

জমি সংক্রান্ত বিরোধে হামলা ও লুটপাট,নারীসহ আহত ৪ থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক ও তার পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ও রাতে পৃথকভাবে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণ মৌলিক (৫৯) বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাতিয়াড়া গ্রামের বাসিন্দা তরুণ মৌলিকের সঙ্গে একই এলাকার নেহার মৌলিক, হিমাংশু মৌলিক ও ননী বিশ্বাসদের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২৯ এপ্রিল বেলা আনুমানিক ১২টার দিকে বিবাদীরা তরুণ মৌলিকের রোপণ করা ইরি ধান মাড়িয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। পরবর্তীতে ওই দিন রাত ৮টার দিকে তরুণ মৌলিক ও তার স্ত্রী প্রতিভা মৌলিক (৪৫) স্থানীয় হাতিয়াড়া বাজারে তাদের ভাই জীবন মৌলিকের মুদি দোকানের সামনে গেলে বিবাদীরা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ১ নং বিবাদী নেহার মৌলিকের হুকুমে বিবাদীরা তরুণ মৌলিককে পিটিয়ে জখম করে। এসময় তার স্ত্রী প্রতিভা মৌলিক তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে এবং তার তলপেটে ও বুকে গুরুত্বর আঘাত করে।

হামলাকারীরা প্রতিভা মৌলিকের পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে এবং তার কান থেকে আনুমানিক ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চিৎকার শুনে তরুণ মৌলিকের দুই ভাই জীবন মৌলিক (৪৫) ও তপন মৌলিক (৫৫) এগিয়ে এলে বিবাদীরা তাদেরও পিটিয়ে আহত করে। হামলার একপর্যায়ে বিবাদীরা জীবন মৌলিকের মুদি দোকান ভাঙচুর করে ভেতরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাহুথর ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে গুরুতর আহত প্রতিভা মৌলিককে কাশিয়ানী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ভবেশ চন্দ্র মৌলিক ও রঞ্জু হালদারসহ স্থানীয় বাসিন্দারা জানান, হামলার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর বিচার চাই।

বর্তমানে এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।