October 29, 2026, 5:22 am
শিরোনাম:
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘন্টা প্রসূতি সেবা” ভূয়সি প্রশংসায় এমপি বাবর পিনু মিয়াকে দেখতে বাসায় ‘এমপি বাবর, পাশে থাকার প্রত্যয় গোপালগঞ্জে ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের ব্লক সরিয়ে সবজি চাষ, কাজ বুঝিয়ে দেওয়ার পরপরই চরম ভাঙন মুকসুদপুরের ননীক্ষীর ইউপি নির্বাচনে আলোচনায় মিতা আহমেদ, গুরুত্ব পাচ্ছে পারিবারিক ঐতিহ্য’ শারদীয় দুর্গাপূজায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মিতা আহমেদ দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা জনি শেখের” মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, হামলা-লুটপাটের অভিযোগ অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি নিলেন তরিকুল মোল্লা স্কুলে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা, শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ” দলীয় রাজনীতি থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর ঘোষণা ফকির মিরাজ আলী শেখের

শারদীয় দুর্গাপূজায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মিতা আহমেদ

Reporter Name

পূজা মন্ডপ পরিদর্শনের চিত্র 

তানভীর হাসান সৈকত,

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬ নম্বর ননীক্ষীর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রনি আহমেদের সহধর্মিণী মিতা আহমেদ। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা কমিটির হাতে উপহার তুলে দেন।

চেয়ারম্যান শেখ রনি আহমেদের অনুপস্থিতিতে তাঁর পক্ষ থেকে মিতা আহমেদ বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল এহসান, শেখ লিটু, বাদশা আলম বাসু, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বকুল সরদার, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুভেচ্ছা বিনিময়কালে মিতা আহমেদ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত। ননীক্ষীর ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সমাজে সম্প্রীতি বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব। এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজি, দুর্নীতি ও পেশিশক্তির অপব্যবহারমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।       এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিমের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন মিতা আহমেদ। এ ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

নিজের বক্তব্যে মিতা আহমেদ তাঁর পিতা বেলায়েত হোসেন মৃধার শিক্ষাবিস্তারে অবদানের কথাও তুলে ধরেন। তিনি জানান, তাঁর পিতা ছিলেন একজন স্বাধীনচেতা ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। মুকসুদপুর উপজেলার পসারগাতী ইউনিয়নের কৃষ্ণাদিয়া বাজারসংলগ্ন এলাকায় কৃষ্ণাদিয়া বাগু মৃধা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মিতা আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যালয়টি প্রতিষ্ঠার লক্ষ্যে বেলায়েত হোসেন মৃধা ১৯৮৬ সালে ১ একর ৪ শতাংশ জমি দান করেন। এ ছাড়া নিজস্ব অর্থায়ন, শ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলতে উদ্যোগী হন। সে সময় বিদ্যালয় প্রতিষ্ঠার কাজে তিনি নগদ ১২ লাখ টাকা ব্যয় করেন বলে জানান মিতা আহমেদ।

তিনি বলেন, তাঁর পিতার শিক্ষাবিস্তারের উদ্যোগ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার প্রসারের মাধ্যমে একটি এলাকার সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেন মৃধা জীবদ্দশায় পসারগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ননীক্ষীর ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মিতা আহমেদ।