October 29, 2026, 5:23 am
শিরোনাম:
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘন্টা প্রসূতি সেবা” ভূয়সি প্রশংসায় এমপি বাবর পিনু মিয়াকে দেখতে বাসায় ‘এমপি বাবর, পাশে থাকার প্রত্যয় গোপালগঞ্জে ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের ব্লক সরিয়ে সবজি চাষ, কাজ বুঝিয়ে দেওয়ার পরপরই চরম ভাঙন মুকসুদপুরের ননীক্ষীর ইউপি নির্বাচনে আলোচনায় মিতা আহমেদ, গুরুত্ব পাচ্ছে পারিবারিক ঐতিহ্য’ শারদীয় দুর্গাপূজায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মিতা আহমেদ দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা জনি শেখের” মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, হামলা-লুটপাটের অভিযোগ অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি নিলেন তরিকুল মোল্লা স্কুলে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা, শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ” দলীয় রাজনীতি থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর ঘোষণা ফকির মিরাজ আলী শেখের

অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি নিলেন তরিকুল মোল্লা

Reporter Name

সংবাদ সম্মেলনে কথা বলছেন মেম্বার তরিকুল মোল্লা”

অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন তরিকুল মোল্লা

গোপালগঞ্জ প্রতিনিধি: 

অসুস্থতার কারণে অনেক আগেই উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি (৩) পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন বলে জানিয়েছেন তরিকুল মোল্লা। বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৮:৫০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তরিকুল মোল্লা জানান, তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ১২নং উলপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আবুল বাসার মোল্লা।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, অতীতে তিনি উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি (৩) হিসেবে পরিচিত ছিলেন। তবে অসুস্থতার কারণে অনেক আগেই ওই পদ থেকে অব্যাহতি চেয়েছেন। বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং কোনো দলের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত নেই।

তরিকুল মোল্লা আরও জানান, তিনি ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে স্বাভাবিকভাবে চলতে চান। তাঁর বর্তমান অবস্থান নিয়ে জনমনে কোনো বিভ্রান্তি থাকলে তা নিরসন এবং ভুল ব্যাখ্যা এড়ানোর উদ্দেশ্যেই এ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।

উল্লেখ্য, তরিকুল মোল্লা উলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে টানা তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন।