সংবাদ সম্মেলনে কথা বলছেন ফকির মিরাজ আলী শেখ”
গোপালগঞ্জ প্রতিনিধি:
মুকসুদপুর উপজেলার কাসালিয়া গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক ফকির মিরাজ আলী শেখ দলীয় রাজনীতি থেকে সম্পূর্ণ ও স্থায়ীভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) গোপালগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে ফকির মিরাজ আলী শেখ জানান, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ, দলীয় পদ-পদবি গ্রহণ কিংবা প্রত্যক্ষ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ইচ্ছা তাঁর নেই।
তিনি আরও বলেন, সাংবাদিকতার স্বাধীনতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত মর্যাদা বজায় রেখে দায়িত্ব পালন করতে চান তিনি। তাঁর এ ঘোষণাকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে ভুলভাবে উপস্থাপন না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করতেই এ ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি।