চেয়ারম্যান প্রার্থী জনি শেখ”
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের ১৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. আবু সোহেল জনি শেখ। ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং জনসেবার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার আগে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা প্রায় ৫০০ সফরসঙ্গীর সঙ্গে দুপুরের খাবারে অংশ নেন জনি শেখ। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ জাকির শেখের সন্তান জনি শেখ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। বিপদে-আপদে মানুষের সহযোগিতায় এগিয়ে আসার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির দীর্ঘ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও ইউনিয়ন বিএনপির সভাপতি জনি শেখ রাজনৈতিক কারণে বিভিন্ন সময় জেল জুলুম সহ হয়রানির শিকার হয়েছেন, বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে সরে যাননি বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতার বিষয়ে জনি শেখ বলেন, “আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। ইউনিয়নের সর্বস্তরের মানুষের দাবি ও প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। আমি আমাদের দুই আসনের অভিভাবক ডা. কে এম বাবর এমপি মহোদয়ের কাছে (দলীয় সমর্থন)
মনোনয়নপ্রত্যাশী।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চান।
স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানের বিষয়গুলো গুরুত্ব পাবে।