October 29, 2026, 5:23 am
শিরোনাম:
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘন্টা প্রসূতি সেবা” ভূয়সি প্রশংসায় এমপি বাবর পিনু মিয়াকে দেখতে বাসায় ‘এমপি বাবর, পাশে থাকার প্রত্যয় গোপালগঞ্জে ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের ব্লক সরিয়ে সবজি চাষ, কাজ বুঝিয়ে দেওয়ার পরপরই চরম ভাঙন মুকসুদপুরের ননীক্ষীর ইউপি নির্বাচনে আলোচনায় মিতা আহমেদ, গুরুত্ব পাচ্ছে পারিবারিক ঐতিহ্য’ শারদীয় দুর্গাপূজায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মিতা আহমেদ দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা জনি শেখের” মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, হামলা-লুটপাটের অভিযোগ অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি নিলেন তরিকুল মোল্লা স্কুলে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা, শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ” দলীয় রাজনীতি থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর ঘোষণা ফকির মিরাজ আলী শেখের

শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন ফকির মিরাজ আলী শেখ

Reporter Name
Signature: GJ3TN3UDvAKVU11xt+rFXIvbrmoQIdF5qKh95c9LJSAkIQFcaylSnQ9VxXL1QcKLZxxiaFWoLhAyIU4+3PLLAAoKLrBJlMMwPvMFThyIPPZ078lBGR/sYDPHCAmdtuhjN9gKsZIpyCmFFjaIRhyKBzBDo96Gy8QfK/GTJuuq/5lZZIo6Wb/zfwWRLzP7S2wE/J3jpj1ruG63iaqy/tFV6Pzii/PyaPO1p6tHwPAxUcBQKNTkBbtpZh7zCCtF7CVi7FiMWq+3yUXtZtSzf9UmLjxHKFqA2ULO0xR62sLbqikxquze5zOkSNWjx8EbL02mLooBSjQIrOU+K//mbspeS7GnR++AdZ5LMAiXqVFfUA8kc3GiF8a8OVpCYhH7bIZWlrFavn+bLku632E/dwYOfJM8YU2XvQumyk75VR2YC2knH4aE/GuAXqBD/jZfs6+sRWN/ZUwfzwNNmpVFGppYAHMujqlCKWhCetoN6QMTboQdRcPEEK9m6N6zk/5G86rhJLA+Xbz8Ia7Uy/XsT5G9qhiMvzS6re6ORiiFYi7ab+rc8xUIuHmdPEJFQl0KUyXJKtA48VYHvUEvqyhbiRaugHjL8HTYAYEjGnmCjoQRWioqpnNB+1XpV0NnFzXrQzSK5YeT4JQPoFnX76NbH4UlhYMqt6UzADkk8nI3IP0/qGYeBp9miwYVzBNZSPkX8imFvw1vC7nUUXu18qb/LrJYwO4IAkiSe1nd0W9urcZhXq6+vsIkQtZATILu3DDPcym6BGL5MnR0VCOOliem5e2s95oB/HN7nKqb3NH+pzVDRzio+CnZYRX7Vg3/r6IWFSeuUcX5dfg2xXWl5KQB8sCSnhp2GUEppALrRMEkodwZZYSUmDHbQyEDff5B/utRe4GrovO32rLdYUUi4s4RFaNxQZQqQIjcZIRjRzmGtaTIFNH/WALx0qxH1Hlg3qlzvLv+B0nXcVs9tpQd4fSYRJU1GnUiRgtwHfxo5Tk929uMxgw=

 সম্মাননা পেলেন সাংবাদিক ব্যক্তিত্ব ফকির মিরাজ আলী শেখ”

তানভীর হাসান সৈকত,

জাতীয় দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার বিশেষ প্রতিনিধি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফকির মিরাজ আলী শেখ ‘ শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬’ সম্মাননা অর্জন করেছেন।

তিনি বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) দক্ষিণ অঞ্চল ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্লাবটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বৈদ্যবাড়ি মোড়ে অবস্থিত।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) কেন্দ্রীয় কমিটির ৮ম বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফকির মিরাজ আলী শেখ সাংবাদিকদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখে দিতে সিনিয়র নেতৃবৃন্দসহ সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে অসহায় ও বিপদগ্রস্ত সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

সাংবাদিকতায় তাঁর এ অর্জনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।