June 15, 2026, 9:56 am
শিরোনাম:
চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে উলপুর ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে সুকতাইল ইউনিয়নে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ উলপুর বাজারে প্রশাসনের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব নতুন নেতৃত্বকে অভিনন্দন, গোপালগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানের নির্দেশে বিধবার বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর

Reporter Name

ছবি: বৃক্ষরোপণ কর্মসূচির মূহুর্তে 

তানভীর হাসান সৈকত,গোপালগঞ্জঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটায় গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও গোপালগঞ্জ নার্সিং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবউল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন, বিআরটিএর সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বিকোনন্দ মল্লিকসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

একই সময়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও নিজ নিজ প্রতিষ্ঠানের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের স্বার্থে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশব্যাপী চলমান এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।