June 16, 2026, 10:06 am
শিরোনাম:
চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে উলপুর ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে সুকতাইল ইউনিয়নে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ উলপুর বাজারে প্রশাসনের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব নতুন নেতৃত্বকে অভিনন্দন, গোপালগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানের নির্দেশে বিধবার বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

পুঠিয়ায় সাংবাদিকে হত্যার হুমকি

মো:গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

মো:গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া পৌরসভার এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক মিজান। তার প্রতিবেশী আফরোজা খাতুন (৪৫) স্বামী-মোঃ বেলাল হোসেন তার পরিবার দীর্ঘদিন থেকে সাংবাদিক মিজানের বাড়ির গেটে সামনে ময়লা ফেলে।

দুর্গন্ধ হওয়ার কারণে বারবার নিষেধ করার কারণে আফরোজা খাতুন লাঠি দিয়ে মিজানের পরিবারকে মার ধরের চেষ্টা ও অশ্লীল ভাষায় গালাগালি করেন।

এবং এর আগেও সাংবাদিক মিজানের বাসার জানালার সামনে পাঁঠা দিয়ে ব্যবসা করার প্রতিবাদ করলে আফরোজা খাতুনের দুই ছেলে এসে তাকে প্রাণনাশের হুমকি দেয়।

এবিষয়ে (২১-অক্টোবর) সকাল ১১ টার সময় আফরোজা খাতুনের স্বামী বেলাল হোসেনকে সকল সমস্যার বিষয়ে অবগত করতে গেলে উল্টো সাংবাদিক মিজানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে।

আফরোজা খাতুন ও বেলাল হোসেন বলেন, এ বিষয়ে আমরা কোন বক্তব্য দিতে পারবো না। যে অভিযোগ দিয়েছে সেই বক্তব্য দিবেন। আজকে সকালের বিষয়ে বারবার জিজ্ঞেস করার পরে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই মহিলা পুরো গ্রামবাসীকে জিম্মি করে রেখেছে তার অসিল ভাষায় কথা বলে কোন প্রতিবাদ করলেই মামলার ভয় দেখায়। আমার একটাই দাবি এই মহিলার সুস্থ একটি বিচার হোক।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন জানান, সাংবাদিক মিজান থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। আমরা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।