June 17, 2026, 10:14 am
শিরোনাম:
দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে উলপুর ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে সুকতাইল ইউনিয়নে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ উলপুর বাজারে প্রশাসনের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব নতুন নেতৃত্বকে অভিনন্দন, গোপালগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে

Reporter Name

ছবি: ট্রফি বিতরণ মুহূর্ত
তানভীর হাসান সৈকত, বিশেষ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাজিল সমর্থক দল।
খেলাটি ঘিরে পুলিশ লাইন্স মাঠে ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
ফাইনাল ম্যাচে ব্রাজিল দল প্রথমার্ধেই একটি গোল করে এগিয়ে যায়। বিরতির পর আরও দুটি গোল করে তারা নিজেদের আধিপত্য ধরে রাখে এবং জয় নিশ্চিত করে। অন্যদিকে আর্জেন্টিনা দল ব্যবধান কমানোর জন্য একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে রানার্সআপ হয় আর্জেন্টিনা সমর্থক দল।
খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ উপস্থিত অতিথি, দর্শক এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানান। তিনি বলেন, খেলাধুলা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খেলা শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের হাতে মেডেল তুলে দেন অতিথিরা। পরে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপুল সংখ্যক সমর্থক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।