June 21, 2026, 7:48 am
শিরোনাম:
কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে উলপুর ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে সুকতাইল ইউনিয়নে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ উলপুর বাজারে প্রশাসনের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে সুকতাইল ইউনিয়নে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন চেয়ারম্যান রানা মোল্লা 

গোপালগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের ৩নং সুকতাইল ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ রানা মোল্লা এর উদ্যোগে শনিবার (১৩ জুন ২০২৬) সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রাম/ মহল্লার সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চেয়ারম্যান রানা মোল্লা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে ইউনিয়নের ১৩টি গ্রামের প্রতিটি রাস্তা, মাঠ,ঘাট এবং নদীর পাড়ে পর্যায়ক্রমে আরও ব্যাপকভাবে গাছের চারা রোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে চেয়ারম্যান রানা মোল্লা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে আমার পরিষদের সকলে মিলে মাঠপর্যায়ে কাজ করছি। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইউনিয়নের প্রতিটি এলাকায় সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।”

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের সড়কগুলো সবুজে ঘেরা হবে এবং পরিবেশের উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও ইতিবাচক অবদান রাখবে।