May 14, 2026, 9:08 am
শিরোনাম:
মুকসুদপুরে মানবতার আলো ছড়াচ্ছে সম্প্রীতি এইড ফাউন্ডেশন কাশিয়ানীর হাতিয়াড়ায় নারীর উপর বর্বরোচিত হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ কাশিয়ানীতে পৈত্রিক জমির উপরে জোরপূর্বক পথ তৈরির অভিযোগে উত্তেজনা কাশিয়ানীতে রহমান মুন্সী গংয়ের ভূমি দখলের অভিযোগ মনির হোসেন মুন্সী গংয়ের বিরুদ্ধে দেশের সকল উপজেলা ও জেলা প্রতিনিধিদের কারণ ছাড়াই” এক নোটিশে চাকরিচ্যুত করলো এশিয়ান টেলিভিশন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোটেল নির্মাণ” খাল-সড়ক দখল-অদৃশ্য কারণে নিরব প্রশাসন কাউন্সিলর পদে জনতার প্রার্থী জনি সিকদারের প্রচারণা গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কাণ্ড বিএনপির টিকিট পেলেন গোপালগঞ্জের প্রভাবশালী আওয়ামীলীগ নেত্রী সুবর্না ঠাকুর

কাশিয়ানীতে রহমান মুন্সী গংয়ের ভূমি দখলের অভিযোগ মনির হোসেন মুন্সী গংয়ের বিরুদ্ধে

Reporter Name
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কাশিয়ানীতে ভূমি দখলের অভিযোগে আওয়ামীলীগ নেতা মনির হোসেন মুন্সী গংয়ের বিরুদ্ধে আদালতে মামলা, ১৪৪ ধারা জারির আবেদন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দিগরগাতী মৌজার কুমারিয়া বাজার এলাকায় অবৈধভাবে জমি দখল, দোকানঘর ও গোডাউন নির্মাণের অভিযোগ উঠেছে মনির হোসেন মুন্সী গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার গোয়াল গ্রামের আব্দুস সাত্তার মুন্সির ছেলে রহমান মুন্সী গং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিজ্ঞ সিভিল জজ আদালতে মামলা দায়ের করেছেন এবং বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারির আবেদন জানিয়েছেন।

মামলার বিবরণীতে বাদী পক্ষ উল্লেখ করেন, দিগরগাতী মৌজার আরএসএ ৩৬ নং দাগে মোট ৯৩ শতাংশ জমির মধ্যে বাংলাদেশ সরকার, ইউনিয়ন ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে ৭৭ শতাংশ জমি ব্যবহার করে। এছাড়া ৮ শতাংশ জমি স্থানীয় মসজিদের জন্য মৌখিকভাবে দান করা হয়। অবশিষ্ট ৮ শতাংশ জমি ৩৫৯ নং খতিয়ানের বিআরএস ৬০ নং দাগে বাদীপক্ষের নামে বৈধ রেকর্ডভুক্ত এবং দীর্ঘদিন ধরে তাদের দখলে রয়েছে।

বাদী রহমান মুন্সীর অভিযোগ, তাদের অনুপস্থিতির সুযোগে বিবাদী মনির হোসেন মুন্সী জোরপূর্বক ওই জমিতে দোকানঘর ও গোডাউন নির্মাণ করে ভাড়া প্রদান করছেন। বিষয়টি জানতে পেরে বাধা দিতে গেলে বিবাদীপক্ষ তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।

তিনি আরও অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও বিবাদীপক্ষ বিরোধপূর্ণ জমিতে জোর করে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে।

বাদীপক্ষের দাবি, অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, আদালতের নির্দেশনা কার্যকর এবং তাদের ন্যায্য মালিকানা ও দখল পুনঃপ্রতিষ্ঠা করা হোক।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল মনে করছে, আদালতের নির্দেশনা যথাযথ বাস্তবায়ন হলে ভূমি বিরোধ নিষ্পত্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।