July 31, 2026, 9:23 pm
শিরোনাম:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে

কাশিয়ানীতে প্রতীকী ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

Reporter Name

ছবি: ব্রাজিলকে/ আর্জেন্টিনা অংশগ্রহণ মুহূর্ত”

  • গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতীকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ মে) উপজেলার পারুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় জমজমাট এই প্রতীকী ফুটবল ম্যাচ। খেলায় ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও অংশ নেন। ফলে গ্রামীণ পরিবেশের মাঠেই তৈরি হয় আন্তর্জাতিক আবহের ফুটবল লড়াই।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শকরা খেলা উপভোগ করতে আসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, “আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়।” ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।