July 30, 2026, 10:17 pm
শিরোনাম:
গোপালগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুকতাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি ডা. কে এম বাবর’কে সংবর্ধনা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কে জরুরি মেরামত—দ্রুত পদক্ষেপে প্রশংসিত গোপালগঞ্জ সওজ মধুমতি নদীজুড়ে চায়না দুয়ারী জালের দাপট, হুমকির মুখে দেশীয় মাছ মুকসুদপুরে বানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হরিসভা শুরু ভূয়সি প্রশংসায় ভাসছেন এমপি বাবর” দিলেন আগামী মাস থেকে ট্রেন ও ICU চালুর প্রতিশ্রুতি  বিজয়ের ভঙ্গিতে ঢাকাইয়া কন্যারা, আর তাদের উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল নগরী—ব্রাজিল এখন দুর্বার! ⚽ দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু

উলপুর ইউনিয়নের সর্বজনীন মন্দিরের জমি দখল- টাকা ছিনতাই ও নারীদের উপর হামলার অভিযোগ

Reporter Name

“সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর অবস্থান”

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামে সার্বজনীন দুর্গা মন্দিরের জমি দখল ও দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগকারী কালিপদ বালার ছেলে রাজিব বালা জানান, বুধবার (গতকাল) দুপুর ১টার দিকে তিনি গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে পদ্মবিলা গ্রামের কৃষ্ণের দোকানের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে। এ সময় তারা তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে।

রাজিব বালার অভিযোগ, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। তার চিৎকারে আশপাশের কয়েকজন নারী ছুটে আসলে তাঁদেরকে ও মারধর করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ফাঁকা পেলে হত্যা করার হুমকি দেয়। একই সঙ্গে সার্বজনীন দুর্গা মন্দিরের জায়গা ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মালেঙ্গা গ্রামের একাধিক মামলার আসামি অন্তর হোসেন পিয়াস, পূর্ব নিজড়া গ্রামের জুয়েল শেখ এবং পদ্মবিলা গ্রামের আসরের প্রকল্পের রুবেল বালার ওরফে ক্যাসিনো রুবেলের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী। ঘটনাটি স্থানীয় দোকানে উপস্থিত অনেকেই প্রত্যক্ষ করেছেন বলেও দাবি করেন তিনি।

রাজিব বালা জানান, সুষ্ঠু বিচারের আশায় তিনি গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সদর থানার দন্ত অফিসার এসআই আশরাফুল ইসলাম বলেন, অভিযোগটি বৈলতলী তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।