April 19, 2026, 1:01 pm
শিরোনাম:
একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা নিয়ে আসামী মামুন ভূঁইয়ার দৌরাত্ম্য ব্যাপক লোডশেডিংয়ে নাকাল গোপালগঞ্জবাসী” উলপুর ইউনিয়নের সর্বজনীন মন্দিরের জমি দখল- টাকা ছিনতাই ও নারীদের উপর হামলার অভিযোগ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অনিয়ম চরমে-সিডিউল টাইমে অনুপস্থিত অধিকাংশ চিকিৎসক। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অনিয়ম চরমে “সিডিউল টাইমে অনুপস্থিত অধিকাংশ চিকিৎসক  গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, ভোগান্তিতে রোগী-ক্ষোভে ফুঁসছে জনসাধারণ হামের ছোবলে দিশেহারা দেশ” টিকা গ্রহণের আগেই ছড়াচ্ছে সংক্রমণ স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ কাশিয়ানীতে সমাজসেবা অফিসে অনিয়মের অভিযোগ গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনার কবলে সাংবাদিক দম্পতি

কাশিয়ানীতে সমাজসেবা অফিসে অনিয়মের অভিযোগ

Reporter Name

ছবি: গতকাল সকাল ৯ঃ৪৫ মিনিট

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সমাজসেবা অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।

সরেজমিনে বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিটে সমাজসেবা অফিসে গিয়ে দেখা যায়, সেখানে মাত্র একজন স্টাফ উপস্থিত রয়েছেন। পরে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ইউনিয়ন সমাজকর্মী মো. মশিউর রহমান বলে পরিচয় দেন।

তিনি জানান, সমাজসেবা অফিসে মোট ১৪ জন স্টাফ কর্মরত আছেন। তবে অন্যরা কেন নির্ধারিত সময়ে অফিসে আসেননি—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। তিনি বলেন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশীদ স্যার অফিসের বাইরে কাজে গেছেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা জানান, তারা সকাল ৯টা থেকেই কর্মকর্তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কখন তিনি অফিসে এসে আবার বের হয়ে গেছেন—এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি ওই কর্মী।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।