May 14, 2026, 9:14 am
শিরোনাম:
মুকসুদপুরে মানবতার আলো ছড়াচ্ছে সম্প্রীতি এইড ফাউন্ডেশন কাশিয়ানীর হাতিয়াড়ায় নারীর উপর বর্বরোচিত হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ কাশিয়ানীতে পৈত্রিক জমির উপরে জোরপূর্বক পথ তৈরির অভিযোগে উত্তেজনা কাশিয়ানীতে রহমান মুন্সী গংয়ের ভূমি দখলের অভিযোগ মনির হোসেন মুন্সী গংয়ের বিরুদ্ধে দেশের সকল উপজেলা ও জেলা প্রতিনিধিদের কারণ ছাড়াই” এক নোটিশে চাকরিচ্যুত করলো এশিয়ান টেলিভিশন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোটেল নির্মাণ” খাল-সড়ক দখল-অদৃশ্য কারণে নিরব প্রশাসন কাউন্সিলর পদে জনতার প্রার্থী জনি সিকদারের প্রচারণা গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কাণ্ড বিএনপির টিকিট পেলেন গোপালগঞ্জের প্রভাবশালী আওয়ামীলীগ নেত্রী সুবর্না ঠাকুর

কাউন্সিলর পদে জনতার প্রার্থী জনি সিকদারের প্রচারণা

Reporter Name

মানুষের সেবায় অদম্য পথচলা একজন নিরলস সেবক জনি সিকদার।।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন মানবিক অ্যাডভোকেট, সমাজসেবক জনি সিকদার। অবহেলিত মানুষের অধিকার আদায় এবং ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় সরব হয়েছেন।

নিজের নির্বাচনী লক্ষ্য ও পরিকল্পনা ব্যক্ত করে জনি সিকদার বলেন, আমি ৮নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিতে চাই। মাদক ও সন্ত্রাস নির্মূলের পাশাপাশি উন্নত রাস্তাঘাট নির্মাণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য আদর্শ ওয়ার্ড নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। বিশেষ করে যুব সমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করে তাদের একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে আমি অঙ্গীকারবদ্ধ।

এলাকাবাসীর সূত্রমতে, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের দুঃসময়ে জনি সিকদার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় ও দুস্থ পরিবারগুলোর দ্বারে দ্বারে খাদ্যসামগ্রী, সুরক্ষা সরঞ্জাম এবং নগদ অর্থ পৌঁছে দিয়ে তিনি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন নিজের অজান্তেই। নিজেকে জননেতা নয়, বরং জনগণের একজন সেবক হিসেবে নিয়োজিত করতে চান বলে তিনি জানান।

সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছর ধরে জনি সিকদার ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।

ওয়ার্ডের একজন স্থানীয় বাসিন্দা নাহিদুল ইসলাম জানান, একজন সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের অভাব পূরণে জনি সিকদারের বিকল্প নেই। এলাকাবাসী এবার একজন নিঃস্বার্থ সেবক হিসেবে তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চায়।

জনি সিকদার দৈনিক যুব কণ্ঠকে’ জানান, মৃত্যুর আগ পর্যন্ত সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। এই মা, মাটি ও মানুষের সেবা করার সুযোগ পেতে আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।