বিগোতে সরকারের সময় নিয়োগ প্রাপ্ত প্রতিনিধির অফিসিয়াল নোটিশ এর মাধ্যমে চাকরিচ্যুত করলো এশিয়ান টেলিভিশন । এ সময় প্রতিনিধিদের সঙ্গে কোনো প্রকার সমন্বয় মিটিং করা হয়নি মর্মে অভিযোগ করেছেন এশিয়ান টেলিভিশনে কর্মরত একাধিক সংবাদকর্মী গন।। পাশাপাশি তারা জানিয়েছেন জামানতের বিনিময়ে চাকরি পাওয়া এশিয়ান টেলিভিশন তাদের সাথে যে আচরণ করছে তা কখনোই শোভনীয় নয়।।
প্রতিনিধিগণ এশিয়ান টেলিভিশনের বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল এর হস্তক্ষেপ কামনা করেন।। টেলিভিশনটিতে কর্মরত একাধিক গণমাধ্যম কর্মী আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন,
তাদের জামানতের যে টাকা রয়েছে সেই টাকা যাতে তারা ফেরত পায় পাশাপাশি তাদের সঙ্গে আলোচনা না করে কর্তৃপক্ষ যাতে কোন ধরনের আত্মঘাতিক কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন।।